1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৯ বার

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক জাল টাকার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের জজ কোর্ট চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাল টাকার কারবারি মো. রফিকুল ইসলাম (৪৭)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা। তিনি ছলিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট, যার মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা, উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com