1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাত নিহত ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাত নিহত ১

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪০ বার

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মোঃ আতিকুর রহমান সাগর (৩৫) নামে শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাগর নিহত হয়েছেন। তিনি পাঁচবাড়িয়া গ্রামের শাহাদাত হোসেন এর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে মাদক বেচাকেনা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে একই গ্রামের মোঃ জিলহজ্জ (৩৮), পিতা- মোঃ শামসুল, ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে আতিকুর রহমান সাগরের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আতিকুর রহমান সাগর পাঁচবারিয়া গ্রামের বাসিন্দা এবং শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
বর্তমানে মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com