1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশুর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে তাওহীদ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে সাবগ্রাম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম মাস্টারপাড়া গ্রামের মিজানুরের ছেলে।

জানা যায়, ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ১টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে শিশুটির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com