1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচনীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৪ বার

২৫শে জুলাই রোজ শনিবার, বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার অস্থায়ী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ নির্বাচনীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান আজিজুল হক মুঞ্জু।

সভায় আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিতকরণ, দায়িত্ব বণ্টন, নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক এবং একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নুর-ই-আলম, মোঃ আরমান হোসেন ডলার, মোঃ জহুরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ লিটন শেখ বাঘা।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, সকল প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে, যা সংগঠনের গণতান্ত্রিক ধারা এবং শ্রমিকদের আস্থা আরও সুদৃঢ় করবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com