
বগুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা শেরপুর রোডের মফিজ পাগলার মোড় সংলগ্ন নুর মসজিদ লেন সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শেরপুর রোডস্থ বিখ্যাত রেস্তোরাঁ Red Chillies Restaurant হয়ে নুর মসজিদ লেন পর্যন্ত বিস্তৃত এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। তবে বর্তমানে রাস্তাটির খানাখন্দ আর বড় বড় গর্তের কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই এই গলির রাস্তায় পিচ উঠে গিয়ে পানি ও কাদা জমে একাকার হয়ে যায়। রিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার যানবাহন এই লেনে সহজে ঢুকতে চায় না। ফলে শিশু, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মফিজ পাগলার মোড় এলাকার এই জনগুরুত্বপূর্ণ নুর মসজিদ লেন সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে বগুড়া পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।