রমজান সামনে রেখে ১০ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বাড়তি সময়

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার দর সহনীয় রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে বুধবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন এ নির্দেশনার ফলে আমদানিকারকরা বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিলম্বে মূল্য পরিশোধের সুবিধা পাবেন। অর্থাৎ আমদানির পর পণ্য হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে অর্থ পরিশোধের সুযোগ পাচ্ছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের তালিকায় থাকা ১০টি পণ্য হলো—চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, প্রতি বছর রমজান মাসে যেসব পণ্যের চাহিদা তুঙ্গে থাকে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সেসব পণ্য রাখা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির প্রক্রিয়া শুরু করতে পারেন, সেজন্য ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে চাহিদার তুলনায় বাজারে পণ্যের ঘাটতি তৈরি হবে না এবং মূল্যবৃদ্ধির চাপও অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

আরিফ হোসেন খান আরও বলেন, রমজান উপলক্ষে মানুষের ওপর কোনো ধরনের বাড়তি দ্রব্যমূল্যের চাপ তৈরি হোক, তা আমরা চাই না। সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে ব্যবসায়ীদের বাণিজ্যিক আমদানিতে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানিকারকদের পণ্য আমদানির সময় তাৎক্ষণিকভাবে পুরো টাকা পরিশোধ করতে হবে না, যা ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমান সার্কুলারের মাধ্যমে রমজানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যের ক্ষেত্রে ওই সুবিধা সম্প্রসারণ করা হলো। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ডিলার ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের এই নতুন নির্দেশনা অবহিত করার নির্দেশ দিয়েছে এবং আগের সার্কুলারের অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

রমজান সামনে রেখে ১০ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের বাড়তি সময়

আপলোডের সময় : 04:22:15 pm, Wednesday, 11 November 2026