বাণিজ্যমন্ত্রী: সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার

সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত হওয়ার পরও যেসব ট্যানারি কারখানা এখনো উৎপাদনে ফিরতে পারেনি, সেগুলোর সক্ষমতা ফেরাতে সরকার কারিগরি ও আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে। বুধবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬’ ও ‘সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচি’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই ঘোষণা দেন। অনুষ্ঠানটি নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে আয়োজন করে। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস টেকসই বাণিজ্য ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, পরিবেশগত বিধিবিধান মেনে চলতে ব্যর্থ কোনো ট্যানারিকে আর কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, হাজারীবাগ থেকে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা এই শিল্পের অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই সংকট কাটাতে বর্তমান সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

শিল্পের মানোন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, এখন থেকে ৫০ হাজার বর্গফুট বা তার চেয়ে বড় আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপন করা বাধ্যতামূলক করা হচ্ছে। সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন করতে হবে। এছাড়া কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের কাজ চলছে, যাতে বর্জ্য ব্যবস্থাপনা বিশ্বমানের হয়।

চামড়া খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী জানান, গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মতো বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান ও পরিবেশগত মানদণ্ড বজায় রাখা অপরিহার্য। পাশাপাশি প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।

দেশের সামগ্রিক অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব নিয়ে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে কুটির, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ জরুরি। বর্তমানে জিডিপিতে এই খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম, যা ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির জটিলতা দূর করতে এসএমই ফাউন্ডেশনকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। অর্থনৈতিক বৈষম্য কমাতে এ অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করার প্রয়োজন রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পান।

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ, যা উদ্যোক্তাদের আর্থিক শৃঙ্খলার প্রমাণ।

নেদারল্যান্ডসের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে মন্ত্রী মন্তব্য করেন যে, টেকসই শিল্পায়ন ও প্রযুক্তি হস্তান্তরে দুই দেশের সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়া খাতে ডাচ অভিজ্ঞতা বাংলাদেশের শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল, সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডসসহ সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা টেকসই উৎপাদনব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা করেন।

এই নতুন কর্মসূচি চালুর মধ্য দিয়ে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অনুসরণ এবং রফতানি বৈচিত্র্য আনার ওপর জোর দেওয়া হয়েছে। নেদারল্যান্ডস সরকার ও সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাংলাদেশের শিল্পখাত আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

বাণিজ্যমন্ত্রী: সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার

আপলোডের সময় : 03:23:25 pm, Wednesday, 11 November 2026