1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৮৩ বার
পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
‘সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ দিলেন প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা)

ইয়ুথ ডেস্ক : প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে পাঁচ নারীকে জাতীয় পর্যায়ে ‘সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন।

পুরস্কার প্রাপ্তরা হলেন– আনার কলি (অর্থনৈতিক), কল্যাণী মিঞ্জি (শিক্ষা ও কর্মসংস্থান), কমলি রবি দাশ (সফল মা), জাহানারা বেগম (নিপীড়ন প্রতিরোধ) এবং পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)। পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, স্যাশ (উত্তোরিয়) ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

জয়িতা পুরস্কার প্রাপ্তদের পক্ষ থেকে কল্যাণী মিঞ্জি পুরস্কার পাওয়ার পর তার অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী ও কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

‘জয়িতা’ (বিজয়ী) হিসেবে ধরা হচ্ছে এমন এক নারীকে যিনি সব বাধা জয় করে সাফল্যের শিখরে পৌঁছান। সরকার পাঁচটি ক্যাটাগরিতে জয়িতাদের পুরস্কার দিয়েছে।

সেগুলো হচ্ছে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী, সফল মা, নির্যাতনের কালো দিন মুছে দিয়ে ঘুরে দাঁড়ানো নারী এবং সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন এমন নারী। সূত্র: বাসস।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com