1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ময়মনসিংহ-কুমিল্লার ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ময়মনসিংহ-কুমিল্লার ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮৩ বার
ময়মনসিংহ-কুমিল্লার ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

ইয়ুথ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আমাদের দৃষ্টিতে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমরা কোনো অভিযোগ পাইনি।

শনিবার বিকেলে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ২৩১টি ভোট হয়েছে। অধিকাংশই উপ-নির্বাচন। ময়মনসিংহে পূর্ণাঙ্গ, কুমিল্লা সিটিতে মেয়র পদে উপ-নির্বাচন। সকাল ৮টায় নির্বাচন শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

কিছু কিছু জায়গায় দু’চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কুমিল্লায় উল্লেখযোগ্য দুই-একটি ঘটনা ঘটেছে। আমরা নির্বাচনটা ম্যানেজ করার জন্য নির্বাচন কমিশনারদের দায়িত্ব বণ্টন করে দিয়েছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com