1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আগামীকাল থেকে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আগামীকাল থেকে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৮২ বার
আগামীকাল থেকে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
আগামীকাল থেকে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে

নিজস্ব প্রতিবেদক:  দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে রমজান মাস।

এবার রোজা উপলক্ষ্যে সব সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দেয় মন্ত্রিসভা।

এরপর গত ৩ মার্চ এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশের আকাশে আজ (সোমবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে।

সন্ধ্যা ৭টার দিকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান চাঁদ দেখা গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com