1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৯৬ বার
হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানীর হাতিরপুলের রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো এটি পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।

তিনি বলেন, আমরা প্রথম সংবাদ পেয়েছি ৬টা ৪ মিনিটে। এরপর ৬টা ১৩ মিনিটে আমরা এখানে উপস্থিত হই। আর ৮টা ৩৭ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এখন পর্যন্ত ৭-৮ জন লোককে ওপর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত কিংবা নিহত হওয়ার খবর আসেনি।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে নৌবাহিনীর ২টি অগ্নিনির্বাপণ টিম। ওয়াটার টেন্ডার, ওয়াটার ফোম টেন্ডারসহ মোট ১০ জন সদস্য এখানে কাজ করেন।

এছাড়া পুরো ভবনটি কার্পেট ও কাপড়ের গোডাউন হিসেবে ব্যবহৃত হলেও এর চারতলায় একটি পরিবারের বসবাস ছিল। আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com