1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সভা ও ইফতার মাহফিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মুন্সিগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৫ বার

মোঃখায়রুল ইসলাম(হৃদয়),মুন্সিগঞ্জ থেকে: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রমজান উপলক্ষে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম এর নির্বাচনী সভা ও দোয়া মাহফিল শেষে ইফতার পার্টির আয়োজন করে ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগ।

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ভবেরচর স্টান্ডে মিয়ামী ডিনার রেস্টুরেন্টে সোমবার বিকেল চার টায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সভা শেষে ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ৩শতাধিক নেতাকর্মী ইফতার পার্টিতে অংশগ্রহণ করে।

নির্বাচনী আলোচনা সভায় ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ গণশিক্ষা বিষয় সম্পাদক আশ্রাফুল আলম জয়,
এ সময় আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক ছাত্রলীগ নেতা ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল , সাবেক ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক বিল্লাল নূর, সাবেক উপধর্ম বিষয়ক সম্পাদক রানা, তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ময়নুল হক নিপু, সাবেক গজারিয়া উপজেলা ছাত্রলীগের কার্যকরী সম্পাদক পারভেজ আহাম্মদ সুমন, আকাশ খাঁন রানা , তাফসিরুল কোরআন শান্ত,সোহান,ইমন,রবিন,
দূর্জয়,সিয়াম,ইসহাক হাসান শুভ প্রমুখ।

গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন,আমাদের গজারিয়ার ছাত্রলীগের অভিভাবক মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লব।ছাত্রলীগের দুর্দিনে গজারিয়ার ছাত্রলীগ কে সহযোগিতা করতে সংঘবদ্ধ করতে,সাংগঠনিক অনুপ্রেরণা দিয়ে রেখে ছিলেন তিনি।বর্তমানে ও সব সময় আমাদের সার্বিক বিষয়ে খবরাখবর রেখে দিকনির্দেশনা মূলক পরামর্শ দিয়ে থাকেন।আসন্ন নির্বাচনে আমরা শতভাগ আশাবাদী বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলাম কে জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও মুন্সিগঞ্জ -৩ আসনের এমপি ফয়সাল বিপ্লব সমর্থন করবেন।তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমরা গজারিয়া উপজেলা ছাত্রলীগ তাদের দিকনির্দেশনা অনুযায়ী মাঠে থেকে কাজ করে যাবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com