1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভুয়া পুলিশের গ্রেফতার এর দাবিতে জেলেদের মানব বন্ধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভুয়া পুলিশের গ্রেফতার এর দাবিতে জেলেদের মানব বন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১০১ বার

শুভ সরকার,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার মতস্য সমিতির সভাপতি শফিকুল ইসলাম মুন্টু মিয়ার দস্যুতার ও তার সহযোগী ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ধারি কাজিপুর আনসার ভিডিপি কমান্ডার কামাল হোসেন ও তার ভাই জাহাঙ্গীর এর গ্রেফতারের দাবিতে গতকাল চরগিরীশ ফ্লাড সেন্টার নৌকা ঘাটে মানববন্ধন করেন কাজিপুর উপজেলার চরগিরীশ ইউনিয়নের জেলে সমিতির সদস্যরা। মানববন্ধনে জেলে সমিতির সদস্য মোঃশরিফ,বাদশা তারি,সেলিম, সাইফুল,শফিকুল,শাকিল,আশিক,রুবেল,শাহিন,আলম, রুবেল,জুরান, ওহাব,বাবলু গনমাধ্যমে জানান গত ১৯/৩/২০২৪ ইং তাং সোমবার রাত ১১.৩০ ঘটিকায় কাজিপুর উপজেলাধীন খাজরাজবাড়ি নদীতে মাছ ধরার সময় একটি নৌকা ও ১টি স্প্রিড নিয়ে সভাপতি শফিকুল ইসলাম মুন্টু সহ কাজিপুর উপজেলাধীন বরইতলী গ্রামের আমির হোসেন তাং এর দুই ছেলে মোঃকামাল হোসেন আনসার ভিডিপির কমান্ডার ও জাহাঙ্গীর পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে জেলেদের নৌকা ধরে মারপিট করে নৌকায় থাকা নগদ টাকা পয়সা, জাল জালি, সোলার লাইট ব্যাটারী, মেশিনের হ্যান্ডেল, ১৬ লিটার ডিজেল তেল ছিনতাই করে নিয়ে যায় এ বং বলে নৌকা প্রতি চল্লিশ হাজার টাকা নাদিলে নদিতে জাল বাইতে দেয়া হবে না । পরদিন মংগলবার শরিফ জেলের নিকট থেকে আটহাজার টাকা নিয়ে নৌকা ছেড়ে দেয়। বাকি গরিব অসহায় জেলেরা টাকা দিতে নাপারায় তাদেরকে হুমকি প্রদান করে। যার ফলে এই দস্যু বাহিনীর ভয়ে জেলেরা নদিতে মাছধরা থেকে বিরত আছে এবং পরিবার নিয়ে দুর্বিষহ জিবন যাপন করছে। মানব বন্ধনে নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় জেলেরা জানান প্রতিমাসে সভাপতি শফিকুল ইসলাম মুন্টু মিয়াকে নৌকা প্রতি ২/৩ হাজার টাকা দিতে হয়, না দিলে জাল বাইতে দেয় না এমনকি জলপুলিশ দিয়ে ধরে নিয়ে মোটা অংকের জরিমানা আদায় করে। এই দস্যু সভাপতি মুন্টমিয়া ও ভুয়া পুলিশ কর্মকর্তা কামালও জাহাঙ্গীর এর বিরুদ্ধে কাজিপুর থানায় একটা অভিযোগ দায়ের করেন অসহায় জেলেরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com