1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংবাদিক আব্দুল মজিদ দুদুর রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংবাদিক আব্দুল মজিদ দুদুর রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার

মোঃ নূরুন্নবী, পাবনা প্রতিনিধি: আব্দুল মজিদ দুদু ম্মৃতি পরিষদ পাবনা এর উদ্যোগে দৈনিক সংগ্রাম, দৈনিক নয়াদিগন্ত ও দিগন্ত টিভি এবং বাংলাদেশ টেলিভিশন ( বি টি ভি ) পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল মজিদ দুদুর রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৫শে রমজান ১৪৪৫ হিজরী ৫ এপ্রিল বাদ জুমা কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। সাংবাদিক আব্দুল মজিদ দুদুর স্মরণ সভা ও ইফতার মাহফিলে দৈনিক সংগ্রাম ও স্বদেশ প্রতিদিনের পাবনা জেলা প্রতিনিধি রফিকুল আলম রঞ্জু সঞ্চালনায় এবং এস এ টিভির পাবনা জেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জীবনকথা পত্রিকার সম্পাদক এ এসএম আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়া শতাব্দীর পাবনা জেলা প্রতিনিধি ও পাবনা রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা পদ্মা কলেজের অধ্যাপক এস এম সোহেল, আব্দুল মজিদ দুদুর পরিবারের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা এস এম ফয়সাল। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হিরা, আনান্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক নবী নেওয়াজ, দৈনিক জীবনকথা স্টাফ রিপোর্টার ও পাবনা ভয়েজ২৪ এর সম্পাদক মোঃ নূরুন্নবী। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা মেইল ও দীপ্ত টিভির পাবনা জেলা প্রতিনিধি সামছুল ইসলাম, ঢাকা পোস্টের পাবনা জেলা প্রতিনিধি রাকিব হাসনাত, দৈনিক জনবাণীর পাবনা জেলা প্রতিনিধি পলাশ, চ্যালেন২৪ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিরাজুল ইসলাম সহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংবাদিক আব্দুল মজিদ দুদুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা পোস্টের সাংবাদিক রাকিব হাসনাত ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com