1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুরে ১২০০ মানুষের মাঝে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুরে ১২০০ মানুষের মাঝে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৮৭ বার

মাহমুদুল হাসান( শুভ) ,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মানবিক সংগঠন “ভয়েস অব কাজিপুর” এর উদ্যোগে হত-দরিদ্র ও অসহায়দের মাঝে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের “ভয়েস অব কাজিপুর” সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে ১২০০ মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ৫ টাকার বিনিময়ে ৩০০ পিস লুঙ্গি, ৩০০ পিস থ্রি-পিস, ৩০০ পিস শাড়ী ও ৩০০ টি ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো গুঁড়ো দুধ, পোলার চাউল, সুজি, সয়াবিন তেল, লাচ্চা-সেমাই, বাদাম-কিসমিস, সাবান ও লবণ। ঈদ সামগ্রী বিতরণকালে ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে অসহায় ও দরিদ্র মানুষেরা চাইলেও প্রয়োজনীয় ঈদ সামগ্রী ক্রয় করতে পারছেন না। এজন্য তাদের কথা বিবেচনা করে ৫ টাকার বিনিময়ে তাদের মধ্যে ঈদ উপহার তুলে দিচ্ছি। তিনি আরো বলেন, মানুষ যেন বিনামুল্যে ঈদ সামগ্রী নিতে লজ্জাবোধ না করে এ জন্য প্রতিটি ঈদ সামগ্রীর মূল্য রাখা হয়েছে ৫ টাকা। ৫ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় ও দরিদ্র মানুষেরা। উপজেলার কাজিপুর সদর, সোনামুখী,চালিতাডাঙা ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়নের ১২০০ হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রম চলবে ঈদের আগের দিন রাত ৮ টা পর্যন্ত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com