1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নবীগঞ্জে উপজেলা পরিষদের নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নবীগঞ্জে উপজেলা পরিষদের নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে গতকাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তন্যধ্যে চেয়ারম্যান পদে ৯জন, ভাইসা চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন-নবীগঞ্জ থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল,নবীগঞ্জ উপজেলা আওযামীলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, জেলা আওয়ামীলীগ ৩নং সাংগঠনিক সম্পাদক এড, সুলতান মাহমুদ, জাপা নেতা শাহ আবুল খয়ের,বোরহান উদ্দিন চৌধুরী,শেখ মোস্তফা কামাল, মোস্তাকিম আহমদ।

ভাইস চেয়ারম্যান পদে মহাজোট মনোনীত প্রার্থী সাইফুল জাহান চৌধুরী, এডভোকেট গতি গৌবিন্দ দাশ, মোঃ অনর উদ্দিন, আলমগীর চৌধুরী সালমান,আব্দুল আলীম ইয়াছিনী, মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী, মোঃ হেলাল চৌধুরী ও রুবেল আল আমিন তালুকদার। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মহিলা,ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও আওয়ামীলীগের নেত্রী ছৈইফা রহমান কাকলী। ‘মনোয়নপত্র দাখিলকে ঘিরে গতকাল উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাচাই ৩০ এপ্রিল প্রত্যাহার ২মে প্রতীক বরাদ্দ এবং ২১মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com