1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুর উপজেলা চেয়ারম্যান পদে দ্বিতীয় বার বিজয়ী খলিলুর রহমান সিরাজী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুর উপজেলা চেয়ারম্যান পদে দ্বিতীয় বার বিজয়ী খলিলুর রহমান সিরাজী

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ৬৭ বার

মাহমুদুল হাসান (শুভ),কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন খলিলুর রহমান সিরাজী। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী পেয়েছেন ৪৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের আশরাফুল আলম পেয়েছেন ২৭ হাজার ৬৮৪ ভোট। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিজয়ী খলিলুর রহমান সিরাজী জানান, এই জয় কাজিপুরবাসীর উন্নয়নের দিশারী প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মহোদয়ের জয়। আমি প্রিয় কাজিপুরবাসী এবং এমপি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।আশা করি দ্বিতীয়বারের মতো আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো ইনশাল্লাহ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com