1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ফরিদপুরে চেয়ারম্যান হলেন যারা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ফরিদপুরে চেয়ারম্যান হলেন যারা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮০ বার

মিরাজ হোসাইন,স্টাফ রিপোর্টার: প্রথম ধাপে বুধবার সারাদেশে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে এর মধ্যে ফরিদপুরে তিনটি উপজেলা ফরিদপুর সদর চরভদ্রসন ও মধুখালী এই তিনটি উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ফরিদপুর সদরে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে সামচুল আলম চৌধুরী, মধুখালীতে ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে মোহাম্মদ মুরাদুজ্জামান ও চরভদ্রাসনে ১৬ হাজার ১৬ ভোট পেয়ে আনোয়ার আলী মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছন। ফরিদপুর সদর উপজেলা পরিষদের ১৫৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আনারস প্রতীকে সামচুল আলম চৌধুরী ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকে মনিরুল হাসান মিঠু পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট। মধুখালী উপজেলায় (দোয়াত-কলম) প্রতীকে মোহাম্মদ মুরাদুজ্জামান ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকে মো: শহীদুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৭২৩ ভোট। চরভদ্রাসনে (আনারস প্রতীকে) আনোয়ার আলী মোল্লা ১৬ হাজার ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার সৈয়দ নিজামুদ্দিন পেয়েছেন ১০ হাজার ৪৫৪ ভোট। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ভোট গণনা শেষে রাতে বেসরকারি ফলাফল অনুযায়ী তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com