1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সৈয়দপুরে আজও বাতিল হতে পারে রাতের ফ্লাইট - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সৈয়দপুরে আজও বাতিল হতে পারে রাতের ফ্লাইট

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৮০ বার

মোঃ খলিলুর রহমান,নীলফামারী জেলা প্রতিনিধি: ২২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনের কোনো ত্রুটি খুঁজে পায়নি কর্তৃপক্ষ।   ফলে আজ সোমবারও (১৩ মে) রাতের ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানান বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ। এর আগে রোববার বিকেলের দিকে হঠাৎ করে বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দেয়। এরপর বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এ কারণে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সৈয়দপুরের তিনটি ফ্লাইট বাতিল করে। এতে বিমানবন্দরে আটকা পড়ে ঢাকাগামী প্রায় দুই শতাধিক যাত্রী।   আজ (সোমবার) সকালের ফ্লাইটে আটকে পড়া যাত্রীদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, রানওয়ের লাইটের ক্যাবল মাটির নিচে। ফলে কোথায় ত্রুটি হয়েছে, তা স্থানীয়ভাবে চেষ্টা করেও শনাক্ত করা যায়নি। ঢাকায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে প্রকৌশলীরা আসছেন। ত্রুটি সারাতে না পারলে আজও রাতের সব ফ্লাইট বাতিল করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com