1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট জহুরুল হকের ব্যাপক প্রচারণা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট জহুরুল হকের ব্যাপক প্রচারণা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৯২ বার

মোঃ ইমদাদুল হক রানা: আগামী ২১ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সৎ, যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসাবে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যাপক আলোড়ন তুলেছেন এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক। তিনি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী শহরে নেতাকর্মীদের নিয়ে মাইক মার্কা প্রতিকের গণসংযোগ, লিফলেট বিতরণ করেন।

কর্মী সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ী, রিকসা চালক, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক রাজবাড়ী সদর উপজেলার পৌরসভা, মুলঘর, দাদশী, খানগঞ্জ, সুলতানপুর, খানখানাপুর, বসন্তপুর, শহীদওহাবপুর, চন্দনী, মিজানপুর, পাচুরিয়া ইউনিয়নের প্রতিটি বাজার, মোড়ে মোড়ে যাচ্ছেন। ভোটারদের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি দোয়া ও ভোট কামনা করছেন। ইতিমধ্যেই ব্যাপক প্রচারনার মাধ্যমে নিজেকে তুলে ধরেছেন। এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক পেশায় একজন আইনজীবী ও সংবাদকর্মী। দীর্ঘদিন ধরে সে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার পাশাপাশি জনসেবামূলক কাজ করে আসছেন। মাদক, সন্ত্রাসমুক্ত, স্মার্ট ও আধুনিক উপজেলা বিনির্মাণের লক্ষ্যে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক। তিনি আরও বলেন, আমার স্বপ্ন রাজবাড়ী সদর উপজেলা হবে স্বয়ংস্বম্পূর্ণ, শিক্ষায় অগ্রগণ্য, আইন শৃংখলায় দৃষ্টান্ত, রাজনৈতিক সহনশীলতায় অনুকরণীয়, পর্যটনে আকর্ষনীয় এবং অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ। রাজবাড়ী সদর উপজেলাকে একটি ডিজিটাল, স্মার্ট, মডেল ও সমৃদ্ধ জনপদে রুপান্তরিত করার ঐকান্তিক আগ্রহ নিয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে সম্মুখে অগ্রসর হতে চাই। তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন। রাজবাড়ী সদর উপজেলাবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com