1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরাজগঞ্জের দৈনিক কলম সৈনিকের নিজস্ব প্রতিবেদক মহির উদ্দিন আর নেই - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরাজগঞ্জের দৈনিক কলম সৈনিকের নিজস্ব প্রতিবেদক মহির উদ্দিন আর নেই

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৫৫ বার

মোঃ লুৎফর রহমান লিটন, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিকের নিজস্ব প্রতিবেদক মো. মহির উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। সাংবাদিক মহির উদ্দিন সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মহল্লার মৃত আব্দুল মতিন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগমের বড় ছেলে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, মা-ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা দৈনিক কলম সৈনিকের সম্পাদক মো. আব্দুল হামিদ বলেন, গতকাল বৃহস্পতিবার সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৪টার দিকে মারা যায়। তিনি আরও বলেন, আজ বাদ এশা মাসুমপুর-সয়াধানগড়া ঈদগাহ মাঠে তার জানাজা শেষে পৌর মালশাপাড়া কবরস্থানে দাফন করা হবে। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলে খোদা লিটন বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি প্রেসক্লাবসহ সবার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com