1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭৩ বার

মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ রাজশাহীতে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১মে ২০২৪) সকাল আনুমানিক ৬.০০টার দিকে রাজশাহী নগরীর ২৮নং ওয়ার্ডের ধরমপুর জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় , সকাল আনুমানিক ছয়টার দিকে মোঃ আলম (৩২) বাসার ময়লা ফেলার জন্য জঙ্গলে যায়। সেখানে বৈদ্যতিক তারে তার পা স্পর্শ লেগে থাকতে দেখে। পরে স্থানীয়রা দেখে থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয় এবং মরদেহ নিয়ে যায়। এই বিষয়ে নিহত’র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলম (৩২) এর পিতা মোঃ আবদুল জলিল ও একই এলাকার প্রতিবেশির কাছে আরও জানতে চাইলে তিনি বলেন, আলম খুব ভালো মানুষ তাছাড়া তার সাথে এলাকার কোনো মানুষের সাথে জ্বোর-ঝামেলা নেই। সে প্রতিদিনের ন্যায় সকালে বাসার ময়লা ফেলতে গিয়ে থাকে। তাছাড়া নিহত আলম এর বিরুদ্ধে এলাকার মানুষদের কোনো প্রকার অভিযোগও নেই বলে সরজমিনে গিয়ে জানা গেছে। এই বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ধরমপুর জাহাজঘাট এলাকায় আলম (৩২) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)’এ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মারা যাওয়ার প্রকৃত কারণ যানা যাবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com