
স্টাফ রিপোর্টার: শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাকে সারাদেশের মধ্যে একটি ঘুস দূর্নীতি মুক্ত ‘মডেল ও সর্বাধুনিক উপজেলা’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী বই প্রতীকের প্রার্থী। স্থানীয় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, ১৯৮৯ সালে সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ এর সভাপতি, এবং শ্রমিকলীগের সাবেক আহবায়ক, সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামিলীগ এর বর্ষীয়ান নেতা ‘বই’ প্রতীকের মো মোশাররফ হোসেন সরকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আগামী ৫ জুন চতুর্থ ধাপে নবীনগর উপজেলায় অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনকে সামনে রেখে এই প্রার্থী আজ নবীনগরের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। এসব মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মোঃ মোশাররফ হোসেন সরকার দৃঢ়তার সাথে বলেন,’আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী হতে পারলে, নবীনগর উপজেলাকে সারাদেশের মধ্যে একটি ‘মডেল ও অত্যাধুনিক উপজেলা’ হিসেবে গড়ে তুলবেন।’ সর্বপ্রথম ওনার কাজ হবে ঘুস দূর্নীতি মুক্ত করা। তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে বলে দৃঢ়ভাবে মত প্রকাশ করেছেন মোঃ মোশাররফ হোসেন সরকার। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মতবিনিময় সভায় মোঃ মোশাররফ হোসেন সরকার দৃঢ়তার সাথে বলেন,’ আসন্ন উপজেলা নির্বাচনে নির্বাচিত হতে পারলে, নবীনগরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ এই উপজেলার সামগ্রিক উন্নয়নে আমি সততার সাথে জনগণের জন্য কাজ করবো। আরেক প্রশ্নের জবাবে বলেন , আমি তরুণ ভোটারদের প্রতি বেশি আশাবাদী কারণ আমার প্রতিক হচ্ছে বই,, আর বই হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞানের আলো। তরুণ সমাজ হচ্ছে এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। অবশ্যই তারা যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশা রাখি। এবং আমি আশা রাখি তরুণ ভোটারের পাশাপাশি সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন