
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : খুলনা পাইকগাছায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভাঙন কবলিত দেলুটী ইউনিয়নের তেলিখালী এলাকা পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র। পাইকগাছার দেলুটী ইউনিয়নের ভাঙন কবলিত তেলিখালী এলাকা পরিদর্শন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মায়েরা নাজনীন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী ভূমি কমিশনার মোঃ ইফতেখারুল ইসলাম, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।