1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক অন্জনাকে স্থায়ী বহিষ্কার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক অন্জনাকে স্থায়ী বহিষ্কার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৯ বার

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে স্থায়ী বহিষ্কার করেছে প্রেসক্লাবের সদস্য অন্জনাকে। সাংবাদিক অন্জনা সাপ্তাহিক অপরাধ সংবাদ পত্রিকা ও নিউজ অলবাংলা পত্রিকার (অনলাইন) কর্মরত ষ্টাফ রিপোর্টার নবাগত এসএসসি পাশ। অভিযোগ ও প্রতারনার বিষয়ে গত ৩১/৫/২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় কাজিপুর উপজেলা প্রেসক্লাবে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচ্য বিষয় বিভিন্ন সময়ে সাংবাদিক পরিচয়ে সাধারন মানুষের সাথে কাজিপুর প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো অন্জনা। বিভিন্ন সময়ে একাধিক ব্যাক্তি তার বিরুদ্ধে লিখিত /মৌলিক অভিযোগ দায়ের করেন কাজিপুর উপজেলা প্রেসক্লাব বরাবর যাহা সত্য প্রমানিত হওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে বার বার মৌখিক / লিখিত নোটিশ প্রদান করা হয় তাতেও খান্ত হন নি সাংবাদিক অন্জনা। এতে প্রেসক্লাবের ভাবমুর্তি ক্ষুয়। যার প্রেক্ষিতে প্রেসক্লাবের সকল সাংবাদিক দের মতামত অনুযায়ী সাংবাদিক অন্জনাকে কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়। ৩,৬,২৪ তাং লিখিত আকারে অন্জনাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সভায় মাননীয় সভাপতি প্রেসক্লাবের সকল সাংবাদিকদের বলেন বহিস্কৃত সাংবাদিক অন্জনার সাথে কোন প্রকার কাজে না যাওয়ার জন্য অনুরোধ করেন। বহিস্কৃত সাংবাদিক অন্জনা কাজিপুর উপজেলা প্রেসক্লাবের পরিচয়ে কোন কার্যক্রম না করে সেদিকে সকলকে খেয়াল রাখতে বলেন। আর যদি প্রেসক্লাবের পরিচয় দিয়ে কার্যক্রম করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com