1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৬৯ বার

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কাজিপুরে “কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক অন্জনাকে স্থায়ী বহিষ্কার” শিরোনামে গত ৩রা জুন ২০২৪ এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন “সাপ্তাহিক অপরাধ সংবাদ” পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল “নিউজ অলবাংলা” পত্রিকার স্টাফ রিপোর্টার ও  কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সদস্য সাংবাদিক অঞ্জনা ।

লিখিত এক বিবৃতির মাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের স্বনামধন্য প্রথম সারির বহুল প্রচারিত বিভিন্ন দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনসহ একাধিক অনলাইন নিউজ পোর্টালে, “কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক অন্জনাকে স্থায়ী বহিষ্কার” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। সংবাদটি আমাকে উল্লেখ করে প্রচার করে, যা আমার দৃষ্টিগোচর হয়।

প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও মনগড়া সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে, যা একটি কুচক্রী মহল আমাকে পেশাগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াসমাত্র। প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মূলত, কাজিপুর উপজেলা প্রেসক্লাব থেকে আমি নিজেই পারিবারিক সমস্যার কারণে অব্যহতি নেই।যা সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নিজেরাই স্বীকার করেছেন এবং আমার বহিষ্কার নোটিশেও সেই কথাটিই লিখেছেন। অব্যবহি নেয়ার পর থেকেই সাংগঠনিক সম্পাদক প্রতিনিয়তই আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং অপমানিত ও লাঞ্চিত করে আমার পেশার মর্যাদা হানির চেষ্টা করতে থাকেন।আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com