1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ার শেরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ার শেরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৯ বার

মোঃ তাজুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ- স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। অদ্য ৮ জুন দুপুর ১২ ঘটিকায় সহকারি কমিশনার ভূমির কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সহকারী কমিশনার ভূমি এস,এম রেজাউল করিমের সঞ্চালনায় এক আলোচনা ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শেরপুর থানা সেকেন্ড অফিসার ইনচার্জ জনাব রবিউল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা জনাব ওবায়দুল হক ও সীমাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু গৌর দাস রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবন্দগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ ,গাড়ীদহ ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা মোঃ তবিবর রহমান , খানপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ পিয়ার হোসেন পিয়ার মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, বিশালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ।উপস্থিত ছিলেন উলিপুর আমেরিয়া সমতুল্ল্যা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই । এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদি তার বক্তব্যে বলেন, পূর্বে এনালগ নামজারি প্রচলিত ছিল এতে জনগণের ভোগান্তি হতো কিন্তু এখন নামজারি করতে হয় অনলাইনে, আমরা জনগণের দুর্ভোগ কমাতে আটাশ কার্যদিবসের মধ্যে একটি নামজারি প্রস্তুত করে জনগণের হাতে তুলে দেই। সরকারের স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক স্লোগান কে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি এবং ভূমি সংক্রান্ত সকল জটিলতা দূর করে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ভূমি সেবা দিতে আমার উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com