
আহাদ মিয়া,উপজেলা প্রতিনিধি-সাদুল্লাপুর: গাইবান্ধা সাদুল্লাপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্যামিলি প্যাকেজ বিতরণ করা হয়েছে।যার মূল্য মাত্র ৫৩০ টাকা যে পণ্য বিতরণ করা হয়,দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি আটা, দেড় কেজি মসুরের ডাল, ২টি গোসলের সাবান, ২টি কাপড় কাঁচার সাবান, ৫০০গ্রাম গুড়াঁ সাবান। ৮ ও ৯ জুন ২০২৪ ইং রবিবার ও সোমবার সকাল ১১ ঘটিকায়। ফ্যামিলি প্যাকেজ বিতরণের পর, সমাজকল্যাণ পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত এ সময় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রাব্বি ইসলাম ও প্রতিষ্ঠানের সভাপতি উপস্থিত ছিলেন এইচ এম শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু জাফর রায়হান আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল নেতাকর্মী ও সভায় সভাপতিত্ব করেন প্রচার সম্পাদক,দৈনিক দিগন্তের , ও ইয়ুথ টেলিভিশন এর সাংবাদিক আহাদ মিয়া। সভাপতি বক্তব্য রাখেন যে আমরা মানবতার কল্যাণে নিয়োজিত, গরিব দুঃখী অসহায় মানুষের ও অবহেলিত মানুষের কল্যাণের জন্য নিয়োজিত থাকিব,এবং আপনার দোয়া করবেন, যাতে করে আগামীতে আমরা যেন সকলের কাছে পণ্যটি বিতরণ করতে পারি। সাদুল্লাপুর সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা কাজ করে যাব সকলে আমাদের জন্য দোয়া করবেন গরিব দুস্থ অসহায় অবহেলিত মানুষের পাশে থাকবো। গাইবান্ধা সাদুল্লাপুর সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল সকলের প্রতি আমার ভালোবাসা। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি । আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।