1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ট্রেনে কাটা পড়ে পাবনায় এক বৃদ্ধার মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ট্রেনে কাটা পড়ে পাবনায় এক বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৫১ বার

মোঃ নূরুন্নবী,পাবনা: রেললাইন পারাপার হওয়ার সময় পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোছা. ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল ৯ টার দিকে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা এই নারী খালিশপুর থেকে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা থানায় খবর দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে জানালে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে। স্থানীয়রা আরও জানান, মাঝেমধ্যেই এই রুটে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যাচ্ছে। দু-এক জায়গা ছাড়া কোথাও কোনো গেটম্যান নেই। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিটি পারাপারের জায়গায় গেটম্যান দেওয়ার দাবি জানান তারা। ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী রেললাইন ক্রস করার সময় ট্রেনে কাটা পড়েন। ঘটনাটি একটু আগে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আমরা রওনা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com