1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু!

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৫৮ বার

তালহা চৌধুরী রুদ্র,নিজস্ব প্রতিনিধি: ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার( ২২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোমস্তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর গ্রামের জনৈক শাহ আলমের পুত্র এবং পেশায় একজন রাজমিস্ত্রী। স্থানীয় সূত্র জানায়, রাজমিস্ত্রী কাজের জন্য রেজাউল সহ দুইজন মিলে বাঁশ কাটছিল। বাঁশ ঝাঁড়ের পাশে থাকা বৈদ্যুতিক লাইনের তারে বাঁশ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউলের গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করে। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিড়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখান থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com