1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া-৪( কাহালু- নন্দীগ্রাম) আসনের জামায়াতের এমপি প্রার্থী ড ফয়সাল মোস্তফা পারভেজ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া-৪( কাহালু- নন্দীগ্রাম) আসনের জামায়াতের এমপি প্রার্থী ড ফয়সাল মোস্তফা পারভেজ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৫ বার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে নতুন প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি হলেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
আজ বৈকাল ৪:০০ ঘটিকায় কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রার্থী নাম ঘোষণা করেন। এই সময় কাহালু নুন্দ্রীগ্রাম উপজেলার রুকন ও দায়িত্বশীলরা শ্লোগানে শ্লোগানে সমাবেশ মুখরিত করেন।
বগুড়ার কৃতি সন্তান ড. মোস্তফা ফয়সাল পারভেজ, জাতিসংঘের ইকোসোক সদস্যভুক্ত আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশন (ইফসু) এর মহাসচিব হিসেবে দ্বায়ীত্বে আছেন। তিনি তুরষ্কের খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত। ড. ফয়সাল পারভেজ জামায়াতে ইসলামীর তুরষ্ক শাখার কেন্দ্রীয় সভাপতি হিসেবে ২০১৫-২০২১ সাল পর্যন্ত দ্বায়ীত্বে ছিলেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে জামায়াতের আন্তর্জাতিক বিভাগে প্রায় এক দশকের অধিক সময় ধরে মুসলিম বিশ্বের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের আন্দোলনের উত্তাল সময়ে ২০১৩-১৪ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে দ্বায়ীত্বে ছিলেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি গ্রেফতার হয়ে প্রায় দুই ডজন মামলার আসামী হন।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে সরকারী স্কলারশিপে তুরস্কের খ্যাতনামা গাজি ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে পিএইচডি সম্পন্ন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল: “আন্তর্জাতিক অভিবাসনের গ্লোবাল গভর্নেন্স: রোহিঙ্গা রিফিউজি”। তিনি “আতাতুর্ক থেকে এরদোয়ান: বদলে যাওয়া তুরস্কের ১০০ বছর”, “তত্ত্বাবধায়ক সরকার: অতীত ও ভবিষ্যৎ”, আন্তর্জাতিক অভিবাসন ও রোহিংগা সমস্যাসহ চারটি বইয়ের লেখক ও আন্তর্জাতিক জার্নালে ১৫ এর অধিক গবেষণা প্রবন্ধ রয়েছে।
আন্তর্জাতিক নেতৃত্বে অগ্রগামী
আন্তর্জাতিক নেতৃত্বে অগ্রগামী বিশ্বের ৬০টি দেশের ছাত্র ও যুব প্রতিনিধিদের সরাসরি ভোটে তিনি IIFSO (ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন)-এর মহাসচিব নির্বাচিত হন (২০২৩-২০২৬)। ইতিপূর্বে Asian Youth Association-এর সভাপতি এবং IIFSO-এর এশিয়ান অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ৫ এপ্রিল বগুড়া শহীদ টিটু মিলনায়তনে প্রীতি সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বগুড়া-৪ আসনে প্রার্থী হিসেবে কেন্দ্রীয় শুরা সদস্য ও তিনবারের উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর নাম ঘোষণা করেন।

কিন্তু ১ জুন মাওলানা তায়েব আলী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সম্প্রতি তার মৃত্যুতে আসনটি শূন্য হলে, দলীয়ভাবে পুনরায় যাচাই-বাছাই শেষে তরুণ ও মেধাবী নেতা ড. ফয়সালকে মনোনয়ন দেওয়া হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights