1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এনসিপির ওপর হামলার ঘটনায় সরকার কী করছে, প্রশ্ন হাবিবের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এনসিপির ওপর হামলার ঘটনায় সরকার কী করছে, প্রশ্ন হাবিবের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬১ বার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, গোপালগঞ্জে এনসিপির লংমার্চে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন হামলা করেছে। অথচ সরকার কী করছে? তারা কি আঙুল চুষছে?

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালানো হলো, এই হামলার সাথে যারা জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিএনপিকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। এ দেশের মানুষ স্বাধীনতার পরাজিত শত্রুদের ক্ষমতায় আসতে দেবে না। তারেক রহমান মানে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

তিনি আরও বলেন, এ দেশে রাজাকার বা জামাত শিবির কারো ঠাঁই নেই। নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, সে সরকার গঠন করবে।

সংগঠনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, কৃষক দলের নেতা শাহজাহান সম্রাট, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব আবুল খায়েরসহ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com