1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নড়াইলের তুলরামপুর বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নড়াইলের তুলরামপুর বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার

 

নড়াইল সদর উপজেলায় তুলরামপুর বিল থেকে মো. শরিফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. শরিফুল ইসলাম যশোর জেলা সদরের জগ মোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় এক কৃষক তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশে বিলে নিজের জমিতে যাওয়ার সময় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। এসময় মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডি কার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া যায়। এনআইডির সূত্র ধরেই তার পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা সাহেব মোল্যা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলামের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবারকে খবর পাঠানো হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com