1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ইকবাল (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭৬ বার

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল (২৭)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ০৯/০৩/২০২৬ তারিখ আনুমানিক ১৫.৪০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন মধ্য কামারগাঁও এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানার মামলা নং-১৬(২)১৮, জিআর-১৭২/১৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ২২(গ) ধারায় ০২ বছর সশ্রম কারাদন্ড এবং ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল (২৭), পিতা-মৃত নুরু আকন, সাং-বানিয়া বাড়ি, উত্তর বালাশুর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com