1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
১৫ বছর অতীতের সরকার বিএনপির উপর রোলার চালিয়েছিলেন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

১৫ বছর অতীতের সরকার বিএনপির উপর রোলার চালিয়েছিলেন: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৮ বার

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন এ সরকার দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের যে অভাব গুলো রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করবে। কয়েকদিন হয়েছে মাত্র সরকারে আসার বাইশ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কথা দিয়েছিলেন সরকার গঠন করতে পারলে আগে ফ্যামিলি কার্ড দেয়া হবে সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন। সেই সাথে কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মাফ করে দিয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসায় ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ১৫ বছর অতীতের সরকার বিএনপির উপর রোলার চালিয়েছিলেন ওই ১৫ বছরে দেশে কোন আইন ছিল না। যার যেটা খুশি সেটাই করে গেছে টাকা পয়সা ছাড়া কোনো কাজ করতে পারেনি। এবার যে ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে সেটাতে কোন টাকা লাগবে না। আগামী দিনে এই কার্ডের আওতায় সবাই আসবে।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম,জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা।
পরে ৫৯০ জনের মাঝে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com