1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক ও দেশবাসীকে বিএমইউজে'র শুভেচ্ছা বার্তা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক ও দেশবাসীকে বিএমইউজে’র শুভেচ্ছা বার্তা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯০ বার

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

নেতৃবৃন্দ এক যৌথ বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব মানুষের মধ্যে সহমর্মিতা, ত্যাগ ধৈর্য্য ও ভালোবাসার শিক্ষা দেয়। তারা আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের গণমাধ্যমকর্মীরা সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ঈদের আনন্দে সাংবাদিক সমাজের সকল সদস্য ও তাদের পরিবারের প্রতি রইল বিশেষ শুভেচ্ছা ও শুভকামনা।

বার্তায় তারা দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নতি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।

সাংবাদিকদের অধিকার, সম্মান, মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধতা অত্যন্ত জরুরী, পারস্পরিক সেতু বন্ধনে ঈদের অনাবিল আনন্দ উৎসবের গুরুত্ব অনুধাবন করে সহকর্মী বন্ধুদের সহনশীল সহমর্মিতা যেন ঐক্যের পথিকৃৎ হতে সহায়তা করে তা হৃদয় থেকে অনুধাবন করার আহবান জানান।

বার্তা প্রেরক
রাকিবুল হাসান আহাদ
দপ্তর সম্পাদক
বিএমইউজে কেন্দ্রীয় কমিটি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com