1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, মোঃ আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৩ বার

 

পবিত্র ঈদুল ফিতরে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন তিনি।

এরপর সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক ও রাজনীতিবিদসহ বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
মিডিয়া সেল জানিয়েছে, ওইদিন বেলা সাড়ে ১১টায় শেরে বাংলা নগরে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে থাকবেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

এছাড়া বিকালে সারা দেশের নেতাকর্মীদের খোঁজ-খবর নেবেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com