1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৮ বার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা, জৈব সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সরকারি প্রণোদনা ও উপকরণ তুলে দেন।

বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলদ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। টেকসই বৃক্ষরোপণ নিশ্চিত করতে চারা ছাড়াও জৈব সার ও বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে, যাতে চারাগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে।

প্রধান অতিথি মো. আব্দুল মতিন তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে কৃষি ও পরিবেশ রক্ষায় এ ধরনের পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, শুধু চারা বিতরণ নয়, বরং এগুলো টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিনামূল্যে চারা ও উপকরণ পেয়ে স্থানীয় কৃষকেরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com