1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ভুয়া 'ডিজিএফআই কর্মকর্তা' এবার বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে আটক - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ভুয়া ‘ডিজিএফআই কর্মকর্তা’ এবার বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে আটক

নিজস্ব প্রতিনিধি, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২০ বার

প্রতারণার নতুন নতুন রূপ দেখিয়ে বারবার আলোচনায় আসা সেই মো. আব্দুল মুকিত পার্থ (৩১) এবার নামলেন মোটরসাইকেল চুরিতে। তবে শেষ রক্ষা হয়নি; স্থানীয় জনতার হাতে ধরা পড়ে আবারও তাকে যেতে হলো শ্রীঘরে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল চুরি করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে উপস্থিত জনতা। পরে তাকে গণধোলাই না দিয়ে কুন্দারহাট মহাসড়ক ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

​আটক মুকিত পার্থ উপজেলার তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে এবং বর্তমানে ভাটগ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকিত পার্থ পেশাদার প্রতারক। এর আগে গত ৬ এপ্রিল মেসার্স শহীদ জোহা ফিলিং স্টেশনে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা ও নৌবাহিনীর ‘কর্নেল’ পরিচয় দিয়ে তথাকথিত তদারকি করতে যান। সেদিনও তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সেই মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে অপরাধের পথ ছাড়েননি পার্থ। এবার ভুয়া পরিচয়ের বদলে সরাসরি চুরির ব্যবসায় নেমে আবারও পুলিশের খাঁচায় বন্দী হলেন।

​​ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, আটককৃত মুকিত পার্থের বিরুদ্ধে চুরির অভিযোগে নতুন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com