1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ: পুতিন মিত্র - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:১৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ: পুতিন মিত্র

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৯৮ বার
ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ: পুতিন মিত্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে রাশিয়ার অংশ বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এসময় বর্তমান ইউক্রেনীয় নেতৃত্বের সঙ্গে কোনও প্রকার শান্তি আলোচনার কথাও অস্বীকার করেছেন তিনি। সোমবার (৪ মার্চ) এসব কথা বলেছেন মেদভেদেভ।

তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবেও পরিচিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।রাশিয়ার দক্ষিণাঞ্চলে এক বিদ্রোহী বক্তৃতা প্রদানের সময় মেদভেদেভ বলছিলেন, অপর পক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাবে রাশিয়া।

এসময় ইউক্রেনের ভূখণ্ডকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, রাশিয়ার ঐতিহাসিক অংশগুলোকে ‘স্বদেশে ফিরতে হবে’। মেদভেদেভ বলছিলেন, ‘ইউক্রেনের এক সাবেক নেতা এক পর্যায়ে বলেছিলেন ইউক্রেন নাকি রাশিয়া নয়। এই ধারণাটির চিরতরে বিলীন হওয়া দরকার। ইউক্রেন অবশ্যই রাশিয়ার অংশ।’ এসময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে পরিচালিত ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষের সঙ্গে শান্তি আলোচনার কথা অস্বীকার করেছেন মেদভেদেভ।

এসময় তিনি আরও বলেন,ভবিষ্যত ইউক্রেনীয় কোনও সরকার রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে চাইলে তাদের অবশ্যই বাস্তবতা মেনে ইউক্রেনকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দিতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com