1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩০,৭১৭ - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৫৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩০,৭১৭

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯৪ বার
গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩০,৭১৭

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ হাজার ৭১৭ জনে দাঁড়িয়েছে।

এসময় আহত হয়েছেন আরও ৭২ হাজার ১৫৬ জন। বুধবার (৬ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয়টির তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রায় ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১১৩ জন।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ওইদিনই পাল্টা হামলা শুরু করেছিল ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে এক হাজার ২০০ জন নিহত হয়েছেন। এসময় প্রায় ২৪০ জনকে আটক করে নিয়ে যায় প্রতিরোধ যোদ্ধারা।

তবে একটি যুদ্ধবিরতির আওতায় বেশ কয়েকজন জিম্মিকে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হলেও এখনও প্রতিরোধ যোদ্ধাদের হাতে জিম্মি রয়েছেন অনেকে। তাদের মধ্যে কয়েকজন গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছিল হামাস।

এদিকে, বাকি জিম্মিদের মুক্তির জন্য পবিত্র রমজান মাসের আগে গাজায় একটি বর্ধিত যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তবে এই আলোচনা আদৌও সফলতার মুখ দেখবে কিনা এ নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। খবর: রয়টার্স।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com