1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
পুতিনের সঙ্গে বৈঠক করবেন আইএইএ প্রধান - Youth Tv news
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৫৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

পুতিনের সঙ্গে বৈঠক করবেন আইএইএ প্রধান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৮৯ বার
পুতিনের সঙ্গে বৈঠক করবেন আইএইএ প্রধান
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বুধবার (৬ মার্চ) রাশিয়ার দক্ষিণে সুচি শহরে এই বৈঠক হবে বলে জানিয়েছে ক্রেমলিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে রাফায়েল গ্রোসি সোমবার বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার পরিকল্পনা কী সেই বিষয়ে আলোচনা করা হবে।

দক্ষিণ-পূর্ব ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া। গত ১৮ মাসে এটির বাহ্যিক পাওয়ার লাইন আটবার বিচ্ছিন্ন হয়েছে। তাছাড়া এটিকে ডিজেল ব্যবহারে বাধ্য করা হচ্ছে।

বর্তমানে প্রধান পাওয়ার লাইনগুলোর একটি কাজ করছে। আর বাকি ছয়টি বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে আইএইএ বলছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com