শেরপুরে হাজারো পুণ্যার্থীর মোমবাতি হাতে ফাতেমা রানীর তীর্থোৎসব

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে দুই দিনব্যাপী ২৯তম ফাতেমা রানীর তীর্থোৎসব শুরু হয়েছে। ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের এই ধর্মীয় আয়োজনে অংশ নিতে দেশ ও বিদেশ থেকে সমবেত হয়েছেন প্রায় ৫০ হাজার পুণ্যার্থী। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য রাখা হয়েছে ‘মানবতার জননী: ফাতেমা রানী মা মারিয়া’। শোভাযাত্রা শেষে মা মারিয়ার সুউচ্চ মূর্তির পাদদেশে বিকাশ প্যান্ডেলের নিচে সমবেত হন পুণ্যার্থীরা।

উৎসবের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার বিকেলে পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তীর্থের গাম্ভীর্য ফুটে ওঠে।

এরপর রাত ৯টার দিকে পাহাড়ি আঁকাবাঁকা পথে মোমবাতি হাতে আলোক শোভাযাত্রা বের করেন হাজারো ভক্ত। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রার মৃদু আলোয় পুরো এলাকা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে রাত ১১টায় আরাধ্য সাক্রামেন্টের আরাধনা এবং মধ্যরাতে নিরাময় অনুষ্ঠান ও নিশি জাগরণের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। আজ শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ এবং সকাল ১০টায় মহাখ্রিষ্টযাগের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে। তাঁদের অধিকাংশের হাতে জ্বলছে মোমবাতি। তাঁদের সম্মিলিত মোমের আলোয় আলোকিত হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা এলাকাটি। বছর ঘুরে এই আয়োজনকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে তৈরি হয় উৎসবের আবহ।

তীর্থযাত্রী ক্লোডিয়া নকরেক জানান, ভক্তরা পাপমুক্তির আশায় এবং নিজেদের পরিবার ও দেশের কল্যাণে প্রার্থনা করতে এখানে আসেন। তীর্থের এই পরিবেশ সবার মনে এক বিশেষ গাম্ভীর্যের সৃষ্টি করে, যা নতুন দিনের সুখ ও সমৃদ্ধি কামনায় মানুষকে উৎসাহিত করে। বারোমারী খ্রিষ্টান মিশনের ফাদার তরুণ বনোয়ারী উল্লেখ করেন, অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজনে পুণ্যার্থীর উপস্থিতি অনেক বেশি হয়েছে। কেউ এসেছেন পাপ স্বীকার করে মুক্তি লাভের আশায়, কেউ প্রিয়জনের রোগমুক্তি কামনায়। নতুন দিনের সুখ-সমৃদ্ধি কামনা করে সবাই হাসিমুখে বাড়ি ফিরে যান।’। অন্য বছরের তুলনায় এবার ভক্তদের সমাগম বেশি হয়েছে।

প্রসঙ্গত, ১৯৪২ সালে ৪২ একর জমির ওপর এই ধর্মপল্লিটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৮ সালে একে বার্ষিক তীর্থস্থান হিসেবে ঘোষণা করা হয়। পর্তুগালের ফাতেমা নগরীর অনুকরণে প্রতিবছর অক্টোবরের শেষ সপ্তাহে এই উৎসবটি পালিত হয়ে আসছে।

উৎসব চলাকালীন এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০০ জনের বেশি সদস্য—যার মধ্যে পুলিশ, এপিবিএন ও বিজিবি অন্তর্ভুক্ত—দায়িত্ব পালন করছেন। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গত এক সপ্তাহ ধরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এই স্থানটি বর্তমানে সম্প্রীতির এক মিলনমেলায় রূপ নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী গঠন করল যুক্তরাষ্ট্র

Verified by MonsterInsights

শেরপুরে হাজারো পুণ্যার্থীর মোমবাতি হাতে ফাতেমা রানীর তীর্থোৎসব

আপলোডের সময় : 11:02:39 am, Friday, 30 October 2026