ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও সামরিক ব্যয়ের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

ইতালিতে শ্রমিকের মজুরি বাড়ানো, সরকারি সেবা জোরদার করা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফুঁসে উঠেছেন হাজারো মানুষ। শুক্রবার এই দেশজুড়ে চলমান উত্তাল পরিস্থিতির মধ্যে সামরিক খাতে সরকারের উচ্চ ব্যয়ের প্রতিবাদও জানিয়েছেন বিক্ষোভকারীরা। শ্রমিক সংগঠন ‘ইউনিয়নে সিনদাকালে দি বাসে’ (ইউনিয়ন অব বেসিক ট্রেড ইউনিয়নস) এই ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল, যাতে ইতালির ৪০টির বেশি শহরের মানুষ অংশ নিয়েছেন।

বিক্ষোভের মূল কেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও শ্রমিকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। যদিও কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা গেছে। ফ্রান্সের ইয়েলো ভেস্ট কারা, কীভাবে তাঁদের আন্দোলন শুরু হলো। বিক্ষোভের আগুনে পুড়ছে ইউরোপ, দেশে দেশে জেন–জিরা কেন ফুঁসে উঠেছে।

ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনে কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রশাসনিক দপ্তরের সামনে নিরাপত্তাবেষ্টনী ভেঙে এগিয়ে যাওয়ার সময় শিক্ষার্থী ও বামপন্থী কর্মীদের বাধা দেয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। রাজধানী রোমে কলোসিয়ামের কাছাকাছি বিশাল একটি মিছিল বের করেন বিক্ষোভকারীরা। সেখানে তাঁরা তাঁবু খাটিয়ে পুরো সপ্তাহান্ত অবস্থান করার ঘোষণা দিয়েছেন। এছাড়া সন্ধ্যায় পার্লামেন্টের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টায় আটজনকে আটক করা হয়েছে।

মিলান শহরে বিক্ষোভকারীরা রিং রোডে মিছিল করার পর পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মসূচি শেষ করেন। এ সময় অনেকে মশাল নিয়ে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শন করেন। জেনোয়া বন্দরে প্রায় ১৫ হাজার মানুষ—যাদের মধ্যে বন্দরশ্রমিক ও শিক্ষার্থীও ছিলেন—একত্রিত হয়ে অস্ত্র রপ্তানির বিরোধিতা করেন। ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তাঁরা উপসাগরীয় অঞ্চল থেকে কৃষ্ণসাগর পর্যন্ত সংঘাতের ফলে নাবিকদের প্রাণহানির প্রসঙ্গটিও সামনে নিয়ে আসেন। সে সময় বিক্ষোভকারীদের কেউ কেউ দোকানপাটে লুটপাট ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান।

চলতি মাসের শুরুতে ইতালিতে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটলেও এবারের বিক্ষোভ অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণ ছিল। তবে ইউরোপের বর্তমান পরিস্থিতি বেশ অস্থির। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিসহ বিভিন্ন অর্থনৈতিক অসন্তোষের কারণে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও আলবেনিয়ার মতো দেশগুলোতেও সাম্প্রতিক সময়ে বড় ধরনের বিক্ষোভ দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও সামরিক ব্যয়ের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

আপলোডের সময় : 04:52:24 pm, Saturday, 31 October 2026