মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর নতুন নীতিমালা জারি

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান আইনি জটিলতা নিরসনে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি গত ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সংশোধনী আনা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে বিধিমালার ৩৬ নম্বর বিধির সংশ্লিষ্ট উপবিধিতে পরিবর্তনের পাশাপাশি উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত এই বিধান অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা এবং নম্বর লেখার বিন্যাসে বড় ধরনের পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। এর ফলে মোটরসাইকেলের কাঠামো ও নকশা বিবেচনায় সামনে নম্বরপ্লেট স্থাপনের বিষয়টি আরও সহজতর হবে। এখন থেকে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে নম্বর লেখার সুযোগও থাকবে।

এই পরিবর্তনের আওতায় মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষ এখন থেকে প্রয়োজনে নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের আকার ও গাড়ির শ্রেণিভেদে নির্দিষ্ট মানদণ্ড ঠিক করতে পারবে।

নতুন বিধান অনুযায়ী, নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনে সংখ্যাগুলোর মাঝের হাইফেনের দৈর্ঘ্যও বিআরটিএ নির্ধারণ করে দিতে পারবে। এছাড়া এক লাইনে রেজিস্ট্রেশন মার্ক লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম ও শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

সংশোধিত বিধিমালায় মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্লেটের দৃশ্যমানতা ও শনাক্তকরণে সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করবে।

সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগে মোটরসাইকেলকে পুরোপুরি প্রযুক্তির আওতায় আনা জরুরি ছিল।

বর্তমানে বিভিন্ন মডেলের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো ভিন্ন হওয়ায় সব ক্ষেত্রে একই মাপের নম্বরপ্লেট ব্যবহার করা বাস্তবসম্মত ছিল না। এ বিষয়টিকে মাথায় রেখেই বিআরটিএ-কে নিজস্ব নকশা ও বিন্যাস নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীসহ দেশের মহাসড়কগুলোতে যানবাহন শনাক্তকরণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, সড়কে মোটরসাইকেলের চলাচল ও পরিচয় শনাক্তকরণ নিশ্চিত করতে সামনের নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই প্রজ্ঞাপন জারির ফলে বিআরটিএ এখন সংশোধিত বিধিমালার আলোকে মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ করতে পারবে। তবে কোন নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলে কী আকারের নম্বরপ্লেট হবে বা এর বিস্তারিত বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে কর্তৃপক্ষের পরবর্তী সুনির্দিষ্ট নির্দেশনা আসা বাকি রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর নতুন নীতিমালা জারি

আপলোডের সময় : 02:40:32 pm, Monday, 2 November 2026