চীনের হুঙ্কারে রিয়াল মাদ্রিদের ম্যাচ সম্প্রচার বন্ধ করল সিসিটিভি

কিলিয়ান এমবাপ্পের একটি মন্তব্যের জেরে চীন সরকার যে হুঁশিয়ারি দিয়েছিল, শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করল বেইজিং। রোববার রাতে লা লিগায় রেসিং ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে সম্প্রচার করা হয়নি। এএফপির তথ্য অনুযায়ী, শুধু সিসিটিভি নয়, দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম মিগুতেও ম্যাচটি প্রচার থেকে বিরত ছিল কর্তৃপক্ষ।

এই সংকটের মূল সূত্রপাত এমবাপ্পের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফরাসি এই তারকা সেখানে নিজের দেখা সবচেয়ে মজার ইন্টারনেট মিম নিয়ে কথা বলতে গিয়ে জানান, একটি মিমে চীনের একজন ‘স্বৈরশাসকের’ ছবির ওপর তাঁর মুখ বসানো হয়েছিল। যদিও তিনি সরাসরি কোনো নাম উচ্চারণ করেননি, তবে ওই ছবিতে চীনের সাবেক নেতা মাও সে-তুং ছিলেন। এই মন্তব্যের পরপরই চীনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার পর সিসিটিভির নিয়ন্ত্রক সংস্থা চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) সোমবার লা লিগার সম্প্রচার সাময়িক স্থগিত করার ঘোষণা দেয়। তাদের দাবি, পরিস্থিতির উন্নতির জন্য এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। এরই মধ্যে এমবাপ্পে তাঁর মন্তব্যকে ‘বিবেচনাহীন’ আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া রিয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষও ক্ষমা চেয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমবাপ্পের দুঃখ প্রকাশের বিষয়টি তারা আমলে নিয়েছে, তবে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত থেকে তারা সরে আসেনি।

রোববার রাতে সিসিটিভির স্পোর্টস চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখানো হয়নি, এমনকি সেদিন লা লিগার একাদশ রাউন্ডের অন্য কোনো ম্যাচও দেশটির সরকারি চ্যানেলে প্রচার করা হয়নি। এদিকে মিগুর সূচিতেও রিয়ালের ম্যাচটি অন্তর্ভুক্ত ছিল না, যদিও শনিবার বার্সেলোনা বনাম আলাভেসের মতো ম্যাচগুলো তারা নিয়মিত প্রচার করেছিল।

ইউরোপীয় ফুটবলের জন্য চীনের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রিমিয়ার লিগসহ ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোর ম্যাচ নিয়মিত সম্প্রচার করা হয়। এমবাপ্পের মন্তব্যের বাণিজ্যিক প্রভাবও বেশ প্রকট হয়েছে; চীনের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান ইতিমধ্যে তাঁর সঙ্গে বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে। পুরো ঘটনাটি ইউরোপীয় ফুটবলের বাণিজ্যিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

চীনের হুঙ্কারে রিয়াল মাদ্রিদের ম্যাচ সম্প্রচার বন্ধ করল সিসিটিভি

আপলোডের সময় : 03:53:24 pm, Monday, 2 November 2026