1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৮ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৮

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১০১ বার
সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৮
সিরিয়ায় আইএসের হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় হামলায় ইসলামিক স্টেটের (আইএস) কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে আরও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল-জোরে মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের বন্দুকধারীদের হাতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

যদিও গোষ্ঠীটির পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো দাবি করা হয়নি। যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলার পর থেকে আরও ৫০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

এদিকে সিরিয়ার একটি স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দায়েশের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আবার কোনো কোনো সংবাদমাধ্যম ৪০ জন নিহতের খবর দিচ্ছে।

মরুভূমির ট্রাফল এক ধরনের ভোজ্য ছত্রাক যা শুষ্ক এলাকায় মাটির নিচে জন্মায়। সিরিয়ায় যেখানে ন্যূনতম মাসিক মজুরি প্রায় ১৪ মার্কিন ডলার সেখানে প্রতি কেজি ট্রাফল ৩৫ মার্কিন ডলার পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে।

গত বছরও বেশ কয়েকটি বন্দুক হামলায় বহু সংখ্যক সিরিয়ান ট্রাফল শিকারী নিহত হয়েছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com