ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের অবশিষ্ট অংশ পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। ট্রাম্প প্রশ্ন রাখেন, তারা কি চূড়ান্ত পরিণতির দিকে এগোবেন নাকি বিষয়টি নিশ্চিত করে শেষ করবেন, যাতে ভবিষ্যতে আর কখনোই এমন পরিস্থিতির সৃষ্টি না হয়।

ইরানের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ব্যক্তিগতভাবে দেশটির বাকি অংশ ধ্বংস করতে চান না। তবে পরিস্থিতির প্রয়োজনে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এবং খুব শীঘ্রই তা সবার কাছে স্পষ্ট হবে। যদিও ভবিষ্যতে নেওয়া সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।

ইরানের ক্ষয়ক্ষতির বিষয়ে ট্রাম্পের মন্তব্য ছিল, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে দেশটির প্রায় ২৫ বছর সময় প্রয়োজন হতে পারে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে চূড়ান্ত কোনো নিষ্পত্তি এখনো অর্জিত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পাঠানো কোনো প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ় কণ্ঠে বলেন, তাদের অনুমোদন ছাড়া তেহরান কোনো কিছুই করছে না। তবে ইরানের সেই প্রস্তাবের ধরন কিংবা যুক্তরাষ্ট্রের অনুমোদনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ট্রাম্প।

জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আপলোডের সময় : 10:52:13 am, Friday, 6 November 2026