কাতারের কাছে ট্যাংকারে হামলা ও হরমুজ প্রণালীতে একাধিক অগ্নিকাণ্ড

পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বড় ধরণের উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কাতার উপকূলের কাছাকাছি একটি বাণিজ্যিক ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল বা প্রক্ষেপক আঘাত হেনেছে। তবে এই হামলায় জাহাজের ক্ষয়ক্ষতি বা নাবিকদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ৩০ অক্টোবর কাতারের রাষ্ট্রীয় এলএনজি পরিবহন সংস্থা ‘নাকিলাত’ জানায়, তাদের এলএনজিবাহী জাহাজ ‘আল মায়েদা’ পারস্য উপসাগর অতিক্রমকালে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও সংস্থাটির দাবি, ওই ঘটনায় কোনো ক্রু আহত হননি এবং পরিবেশগত কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। জাহাজটি বর্তমানে নিরাপদ ও সচল আছে বলেও তারা নিশ্চিত করেছে। ইউকেএমটিও জানিয়েছে, কাতারের উপকূলে অজ্ঞাত প্রক্ষেপকের (ড্রোন অথবা মিসাইল) আঘাতে ক্ষতিগ্রস্ত ওই ট্যাংকারের ক্রুদের বর্তমান অবস্থা কিংবা জাহাজের ক্ষয়ক্ষতির সঠিক মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

একই দিনে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের অনুমোদনহীন জলপথ ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে পৃথকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইআরজিসি-র ভাষ্যমতে, প্রণালীর দক্ষিণ অংশে একটি মাইন বিস্ফোরণের ফলে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া প্রণালীর পূর্বাঞ্চল দিয়ে যাওয়ার সময় অপর একটি সুপারট্যাংকারে আগুন ধরে যায়। এই অগ্নিকাণ্ড নেভানোর কাজে যুক্ত একটি উদ্ধারকারী টাগবোটও পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের এই বাহিনী। ওই আগুন নেভাতে এবং সহায়তার উদ্দেশ্যে কাছে এগিয়ে যাওয়া একটি উদ্ধারকারী টাগবোটও পরবর্তীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কাতার যখন কূটনৈতিক মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখনই এই উত্তপ্ত পরিস্থিতির খবর সামনে এলো। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার জানান, মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত খসড়া নিয়ে উভয় পক্ষ পর্যালোচনা করছে এবং সংলাপ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে সাম্প্রতিক এই হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ওই অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকির বিষয়টি পুনরায় সামনে নিয়ে এল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে কাতার যখন মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে, ঠিক তখনই এই নতুন হামলার খবর এলো।

জনপ্রিয় সংবাদ

চাপে থাকলেও সঠিক পথেই দেশের অর্থনীতি: অর্থমন্ত্রী

Verified by MonsterInsights

কাতারের কাছে ট্যাংকারে হামলা ও হরমুজ প্রণালীতে একাধিক অগ্নিকাণ্ড

আপলোডের সময় : 12:22:47 pm, Friday, 6 November 2026