যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের, শর্ত পূরণের দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে পৌঁছানো এই প্রস্তাব নিয়ে আলোচনার আগে তেহরান সাতটি কঠিন শর্ত পূরণের দাবি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি নিয়ে পর্যালোচনা করছে। তবে তাৎক্ষণিকভাবে প্রস্তাবের বিস্তারিত বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে বৃহস্পতিবার রাশিয়া সফরে গিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই জানান, কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করতে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত দেওয়া হয়েছে।

এই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইরান কোনো আলোচনায় বসবে না এবং হরমুজ প্রণালিও উন্মুক্ত করা হবে না। তেহরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান করা।

অন্যদিকে, ওয়াশিংটন তাদের অবস্থানে অনড় থেকে জানিয়েছে, কোনো পূর্বশর্ত মেনে আলোচনা শুরু করা হবে না। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যেকোনো আলোচনার শুরুতে অবশ্যই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

অভিযান শুরুর পর এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে তেহরান পাল্টা হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নির্বাচনের পর ইরানে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা উড়িয়ে দেননি। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের লক্ষ্যে মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়ালেও, ইরান সামরিক সংঘাত বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য যে, লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত তীব্র হওয়ার পাশাপাশি সম্প্রতি তা ইয়েমেন পর্যন্ত গড়িয়েছে। সেখানে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সামগ্রিক পরিস্থিতিতে এক নতুন অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি এ সংঘাতের বিস্তার ঘটেছে ইয়েমেনেও।

জনপ্রিয় সংবাদ

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সর্বকালের সেরা ১২ ক্রিকেটার

Verified by MonsterInsights

যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের, শর্ত পূরণের দাবি তেহরানের

আপলোডের সময় : 09:52:13 am, Saturday, 7 November 2026